চোরকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে নিহত গৃহবধূ

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের মহেশখালীতে চোরের ছুরিকাঘাতে শিল্পী রানী শীল (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজিরপাড়া

2026-09-08T17:20:14+00:00
2026-09-08T17:20:14+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চোরকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে নিহত গৃহবধূ
মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২০ পিএম 
প্রতীকী ছবি
কক্সবাজারের মহেশখালীতে চোরের ছুরিকাঘাতে শিল্পী রানী শীল (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রবীন্দ্রনাথ শীলের বাড়িতে চুরির উদ্দেশ্যে এক ব্যক্তি প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে বাড়িতে থাকা শিল্পী রানী শীল ওই ব্যক্তিকে জড়িয়ে ধরে ‘চোর চোর’ বলে চিৎকার করতে থাকেন। একপর্যায়ে নিজেকে ছাড়িয়ে নিতে ওই ব্যক্তি শিল্পী রানী শীলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে তার স্বামী রবীন্দ্রনাথ শীল ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিল্পী রানী শীলকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হোয়ানক ইউনিয়নের ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে জানতে পেরেছেন, বাড়িতে চোর ঢোকার পর তাকে ধরতে গেলে ওই নারীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) প্রতুল কুমার শীল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে। জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: