বিএনপি-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, কুপিয়ে যুবক হত্যা

নড়াইল সংবাদদাতা

সারাদেশ

নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তার ও রাজনৈতিক বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মিরচাঁন সরদার (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ

2026-09-08T15:51:55+00:00
2026-09-08T15:51:55+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বিএনপি-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, কুপিয়ে যুবক হত্যা
নড়াইল সংবাদদাতা
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫১ পিএম 
মিরচাঁন সরদার।
নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তার ও রাজনৈতিক বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মিরচাঁন সরদার (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মিরচাঁন ওই গ্রামের মৃত লোকমান সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোটাকোল ইউনিয়ন যুবদলের সহসভাপতি আজমল মুন্সি ও ইউপি সদস্য কালাম মুন্সির সমর্থকদের সঙ্গে কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য শহিদুল মোল্যা এবং হিরাঙ্গীর মোল্যার সমর্থকদের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল।

কালাম মুন্সির অভিযোগ, মঙ্গলবার মিরচাঁন বাড়ির দিকে যাওয়ার সময় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মাদারীপুরের পাঁচচর এলাকায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় সালাম মুন্সি নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের আরও কয়েকজন আহত হয়েছেন।

অভিযোগের বিষয়ে শহিদুল মোল্যার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

লোহাগড়া থানার ওসি মো. আব্দুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: