কাতারে হামলা নিয়ে নেতানিয়াহুর দম্ভ, ‘বোমা হামলাও চালিয়েছি’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার দায় সরাসরি স্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক সাক্ষাৎকারে তিনি দম্ভের সুরে দাবি করেছেন,

2026-09-06T19:36:23+00:00
2026-09-06T19:36:23+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
কাতারে হামলা নিয়ে নেতানিয়াহুর দম্ভ, ‘বোমা হামলাও চালিয়েছি’
আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৬ পিএম 
সংগৃহীত ছবি
কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার দায় সরাসরি স্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক সাক্ষাৎকারে তিনি দম্ভের সুরে দাবি করেছেন, কাতারে হামলার পাশাপাশি সেখানে বোমা হামলাও চালিয়েছে ইসরায়েল।

ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪ নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, আমি কাতারে হামলা করেছি, বোমা হামলাও চালিয়েছি। (গাজা) যুদ্ধের সময় তাদের ওপর হামলা করেছি। আর তারাও আমার ওপর হামলা করেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ওই সাক্ষাৎকারের ভিডিও প্রকাশ করেন নেতানিয়াহু। সেখানে তিনি কাতারকে ‘শত্রুভাবাপন্ন’ দেশ হিসেবেও উল্লেখ করেন।

২০২৫ সালের ৯ সেপ্টেম্বর দোহায় হামাসের নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী ওই হামলা চালায়। সে সময় গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য হামাসের কয়েকজন শীর্ষ নেতা বৈঠকে ছিলেন। হামলায় হামাসের পাঁচ নেতা নিহত হওয়ার পাশাপাশি কাতারের একজন নিরাপত্তাকর্মীও নিহত হন।

দীর্ঘদিন ধরে গাজা যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছিল কাতার। ২০১২ সাল থেকে দেশটিতে হামাসের রাজনৈতিক কার্যালয়ও পরিচালিত হয়ে আসছে। কাতার সরকারের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অনুরোধেই হামাসের রাজনৈতিক কার্যালয়কে আশ্রয় দেওয়া হয়েছিল।

দোহায় হামলার পর ঘটনাটির তীব্র নিন্দা জানায় কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে আন্তর্জাতিক আইন ও নীতির ‘সুস্পষ্ট লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি হামলাটিকে ‘কাপুরুষোচিত’ বলে আখ্যা দেন।

হামলার ঘটনায় কাতারের প্রতি সংহতি প্রকাশ করে ইরান, পাকিস্তানসহ কয়েকটি দেশ। পরে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের নেতারাও কাতার সফর করেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও ওই হামলার নিন্দা জানিয়ে এটিকে কাতারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে উল্লেখ করেন।

দোহায় ইসরায়েলি হামলার প্রথম বার্ষিকীর মাত্র কয়েক দিন আগে নেতানিয়াহুর এমন বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: