দারুসসালামে বাসায় নারীকে গুলি: অস্ত্র-ইয়াবাসহ গ্রেপ্তার ৩

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

রাজধানীর দারুসসালামে নিজ বাসায় এক নারীকে গুলি করে আহত করার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। এ সময় তাদের কাছ থেকে

2026-09-06T16:15:12+00:00
2026-09-06T16:15:12+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী
দারুসসালামে বাসায় নারীকে গুলি: অস্ত্র-ইয়াবাসহ গ্রেপ্তার ৩
ভোরের ডাক ডেস্ক
রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৫ পিএম 
গ্রেপ্তার ব্যক্তিরা- মো. আব্দুল মান্নান ওরফে আব্দুল হান্নান (৪৫), মো. রাকিব (২৫) ও মো. হাতেম মিয়া (২১)।
রাজধানীর দারুসসালামে নিজ বাসায় এক নারীকে গুলি করে আহত করার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি ও ২১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) ভোরে দারুসসালাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‌্যাব-৪।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. আব্দুল মান্নান ওরফে আব্দুল হান্নান (৪৫), মো. রাকিব (২৫) ও মো. হাতেম মিয়া (২১)।

র‌্যাব জানায়, গত শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় দারুসসালাম থানার মসজিদ গলি এলাকায় নিজ বাসায় গুলিবিদ্ধ হন এক নারী। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

ঘটনার পরপরই র‌্যাব-৪-এর একটি দল ঘটনাস্থলে গিয়ে ছায়া তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের অবস্থান শনাক্ত করে দারুসসালাম থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল মান্নান ওরফে হান্নান নিজেকে অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। তিনি পরিবার নিয়ে আমিনুল ডাক্তারের টিনশেড বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। উদ্ধার করা অস্ত্রটি ব্যবহার করে দারুসসালামসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাতেন বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব আরও জানায়, ঘটনার দিন মাদক সেবন করে বাসায় ফেরার পর আব্দুল মান্নানের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়। একপর্যায়ে কথাকাটাকাটির মধ্যে ক্ষিপ্ত হয়ে তিনি স্ত্রীকে লক্ষ্য করে পিস্তল দিয়ে গুলি করেন। এতে ওই নারী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

ঘটনার পর অস্ত্রটি নিজের ছেলে রাকিবের মাধ্যমে তার বন্ধু হাতেম মিয়ার বাসায় রাখা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।

র‌্যাবের ভাষ্য, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক, ছিনতাই ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: