‘বাসায় গ্যাস-বিদ্যুৎ পাবো এমন কার্ড থাকলে দেন’—আসিফ মাহমুদ

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ জনভোগান্তি দিন দিন বাড়ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব

2026-09-05T20:31:43+00:00
2026-09-05T20:31:43+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
‘বাসায় গ্যাস-বিদ্যুৎ পাবো এমন কার্ড থাকলে দেন’—আসিফ মাহমুদ
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩১ পিএম 
চট্টগ্রামে লংমার্চের সমাপনী সমাবেশে কথা বলছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ জনভোগান্তি দিন দিন বাড়ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সংকট নিরসনে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

সরকারের উদ্দেশে আসিফ মাহমুদ বলেন, এমন কোনো কার্ড থাকলে দেন, যে কার্ড দিলে বাসায় গ্যাস ও বিদ্যুৎ পাওয়া যাবে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সমাপনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, দেশ বর্তমানে একটি সংকটময় সময় পার করছে। দ্রুত সংকট কেটে যাবে বলে ধারণা করা হলেও বাস্তবে পরিস্থিতি আরও জটিল হয়েছে। বর্তমান সরকারের আমলে সংকট আরও ঘনীভূত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, আমার মনে হচ্ছে, আমরা ধীরে ধীরে আগের আমলে ফিরে যাচ্ছি। আবার লাকড়ি জ্বালিয়ে রান্না করতে হচ্ছে। এভাবে পেছনের দিকে যেতে যেতে আমরা প্রস্তর যুগেও চলে যেতে পারি।

সরকারের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, সরকার গঠনের পর দেশের মূল সমস্যাগুলো সমাধানে কার্যকরভাবে হাত দিতে পারেনি। জনগণের মৌলিক সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ না থাকায় পরিস্থিতি আরও কঠিন হচ্ছে।

তিনি আরও বলেন, দেশ ডিজিটাল যুগ থেকে আবার অ্যানালগ যুগের দিকে ফিরে যাচ্ছে। জনগণের ভোগান্তি কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন আসিফ মাহমুদ। তিনি বলেন, দেশে ১১ দলীয় জোটসহ বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে। জনগণের প্রতিনিধিদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্য ঢাকা-চট্টগ্রাম লংমার্চের আয়োজন করে।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: