বৃষ্টি উপেক্ষা করে ফেনীতে লংমার্চের পথসভা শুরু

ফেনী সংবাদদাতা

রাজনীতি

মুষলধারে বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ফেনীতে ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভার কার্যক্রম শুরু হয়েছে। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের

2026-09-05T14:38:05+00:00
2026-09-05T14:38:05+00:00
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
 
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
বৃষ্টি উপেক্ষা করে ফেনীতে লংমার্চের পথসভা শুরু
ফেনী সংবাদদাতা
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৮ পিএম 
সংগৃহীত ছবি
মুষলধারে বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ফেনীতে ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভার কার্যক্রম শুরু হয়েছে। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের চট্টগ্রাম অভিমুখী এ কর্মসূচিকে ঘিরে ফেনীতে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে পথসভা শুরু হওয়ার কথা থাকলেও পরিস্থিতি বিবেচনায় দুপুর সাড়ে ১২টা থেকেই অনানুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন আয়োজকেরা।

এর মধ্যে প্রায় এক ঘণ্টা ধরে ফেনীজুড়ে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়ার পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কায় পথসভার আয়োজন নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে।

বৃষ্টির কারণে উপস্থিত অনেক শ্রোতা ও সমর্থক জোহরের নামাজ আদায় করতে আশপাশের মসজিদে চলে যান। তবে মাঠের পরিবেশ প্রাণবন্ত রাখতে সাংস্কৃতিক পরিবেশনা অব্যাহত রয়েছে। ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের দেশীয় সাংস্কৃতিক সংসদের শিল্পীরা ইসলামী ও দেশাত্মবোধক গান পরিবেশন করছেন।

আয়োজক সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে লংমার্চের মূল গাড়িবহর দুপুর আড়াইটার দিকে চট্টগ্রামের উদ্দেশে পুনরায় যাত্রা করবে। প্রায় ১ হাজার ২০০ গাড়ির বহরটি বিকেল সাড়ে ৩টার মধ্যে ফেনীতে পৌঁছানোর আশা করছেন আয়োজকেরা।

লংমার্চের গাড়িবহর ফেনীতে পৌঁছানোর পর সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হবে। আনুমানিক এক ঘণ্টার মধ্যে ফেনীর কর্মসূচি শেষ করে বহরটি চট্টগ্রামের উদ্দেশে আবারও রওনা দেওয়ার কথা রয়েছে।

লংমার্চের শেষ পর্যায়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাপনী মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: