বিদ্যুৎ কোথায় জানেন? সংসদে ও মন্ত্রীর বাড়িতে—বিস্ফোরক শফিকুর রহমান

ফেনী সংবাদদাতা

রাজনীতি

দেশের চলমান বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ

2026-09-05T19:59:51+00:00
2026-09-05T19:59:51+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
বিদ্যুৎ কোথায় জানেন? সংসদে ও মন্ত্রীর বাড়িতে—বিস্ফোরক শফিকুর রহমান
ফেনী সংবাদদাতা
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
দেশের চলমান বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, সাধারণ মানুষ যখন বিদ্যুৎ সংকটে ভুগছে, তখন জাতীয় সংসদ ও মন্ত্রীদের বাড়িঘরে বিদ্যুৎ ঠিকই রয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ফেনীর মহিপালে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, দেশবাসী ভালো নেই। এই মুহূর্তে বিদ্যুৎ আছে? নাই। ঢাকা থেকে আসার পথে দোকান, মার্কেট, ঘরবাড়ি ও ইন্ডাস্ট্রি অতিক্রম করে এসেছি—কোথাও বিদ্যুৎ নেই। কিন্তু বিদ্যুৎ আছে কোথায় জানেন? জাতীয় সংসদের ভেতরে এবং বিদ্যুৎমন্ত্রীর বাড়িঘরে।

বিদ্যুৎ সংকট নেই বলে সরকারের পক্ষ থেকে দেওয়া বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, সংসদে দাঁড়িয়ে যারা মিথ্যা কথা বলতে পারেন, তাদের দিয়ে দেশের মানুষের সমস্যার সমাধান সম্ভব নয়।

তিনি বলেন, জনগণ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস ও পানি চায়। পাশাপাশি সহনীয় দামে নিত্যপণ্য, বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারও চায়।

জামায়াত আমির প্রশ্ন রাখেন, বর্তমান সরকার এসব বিচার করবে কি না। তার দাবি, সরকারের ছয় মাস পার হয়ে গেলেও কোনো বিচারের দৃশ্যমান অগ্রগতি নেই। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যতটুকু অগ্রগতি হয়েছিল, এরপর কার্যত আর কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।

গণভোটের প্রসঙ্গ টেনে শফিকুর রহমান বলেন, জনগণ সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি দেশকে নিরাপদ ও সংস্কারের লক্ষ্যে গণভোটেও অংশ নিয়েছে। গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে তা পুরোপুরি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও সরকার এখন পর্যন্ত তা বাস্তবায়ন করেনি বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, জনগণের ভোটের রায় বাস্তবায়ন করা সরকারের কোনো অনুগ্রহ নয়; এটি জনগণের কাছে দেওয়া অঙ্গীকার পূরণ করা।

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির। তিনি বলেন, অতীতে যারা দেশের বাইরে পালিয়ে গেছেন, তাদের মতো তারা কোনো ‘দাদা’ বা ‘পিসির বাড়ি’ খোঁজেননি। নানা প্রতিকূলতার মধ্যেও তারা দেশের মাটিতে ছিলেন।

তিনি বলেন, কালো মেঘ নয়, আকাশ থেকে বজ্রপাত হলেও আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, এদেশে আপনাদের সঙ্গে থাকব।

পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, এলডিপির সভাপতি কর্নেল অলি আহমদসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, সংসদে বিএনপি ‘সংসদীয় স্বৈরতন্ত্র’ চালু করেছে। দুর্নীতি ও সিন্ডিকেটের কারণে দেশে জ্বালানি সংকট তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন এবং তেল-গ্যাসসহ চলমান সংকটের সমাধান না হলে বর্তমান সরকারকে ক্ষমতায় রাখা হবে না।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: