রাজবাড়ীতে আখ ক্ষেতে বিদ্যুতস্পৃষ্টে নারীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ১

রাজবাড়ী জেলা সংবাদদাতা

সারাদেশ

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় আখ ক্ষেতে দেওয়া অবৈধ বিদ্যুৎ সংযোগে বিদ্যুতস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যুর ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন

2026-09-05T17:23:07+00:00
2026-09-05T17:23:07+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
রাজবাড়ীতে আখ ক্ষেতে বিদ্যুতস্পৃষ্টে নারীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ১
রাজবাড়ী জেলা সংবাদদাতা
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৩ পিএম 
রাজবাড়ীতে আখ ক্ষেতে বিদ্যুতস্পৃষ্টে নারীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ১
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় আখ ক্ষেতে দেওয়া অবৈধ বিদ্যুৎ সংযোগে বিদ্যুতস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যুর ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায় র‍্যাব-১০ এর কোম্পানি কমান্ডার (এডি) মেজর ফারহান মাহমুদ মোক্তাদা।

ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রফিকুল ইসলাম মৃধা (৩৫)। তিনি জেলার গোয়ালন্দ উপজেলার আইনুদ্দিন প্রামানিক পাড়ার বাসিন্দা। তার বাবার নাম জলিল মৃধা।

র‍্যাব জানায়, বিদ্যুতায়িত হয়ে নারী মৃত্যুর ঘটনায় মামলার আসামীদের গ্রেপ্তারের জন্য গোয়ালন্দ ঘাট থানা পুলিশ র‍্যাবের কাছে একটি অধিযাচনপত্র প্রেরণ করে। তারই ধারাবাহিকতায় আসামীকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়। শনিবার রাত দুইটার দিকে ফরিদপুরের কোতায়ালী থানার বেপারী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‍্যাব।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর উপজেলার চর দৌলতদিয়ার বাসিন্দা নবিরন নেসা (৫৫) নামে এক নারী ধানের জমিকে কাজ করতে গিয়ে নিখোঁজ হয়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পাশের একটি আখ খেত থেকে স্বজনেরা ওই নারীর মরদেহ উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যায়। পরে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে মরদেহ বাড়িতে নিয়ে পরের দিন সকালে দাফন করার প্রস্তুতি নিচ্ছিল পরিবার।

এক পর্যায়ে জানা যায় আখ ক্ষেতে চুরি ঠেকাতে অবৈধ বিদ্যুতস্পৃষ্টে ওই নারীর মৃত্যু হয়েছে। পরে পুলিশ গিয়ে মরদেহ নিয়ে এসে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: