দুই তলা থেকে লাফ দিয়ে পালানো আসামি দুই দিন পর গ্রেপ্তার

সিরাজগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া চুরির মামলার আসামি আব্দুল মোমিনকে (২২) গ্রেপ্তার

2026-09-05T15:20:16+00:00
2026-09-05T15:20:16+00:00
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
 
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
দুই তলা থেকে লাফ দিয়ে পালানো আসামি দুই দিন পর গ্রেপ্তার
সিরাজগঞ্জ সংবাদদাতা
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২০ পিএম 
সংগৃহীত ছবি
সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া চুরির মামলার আসামি আব্দুল মোমিনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ছাতিয়ানতলি বাজারসংলগ্ন একটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সদর থানা পুলিশ ও জেলা ডিএসবি শাখার যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আব্দুল মোমিন সিরাজগঞ্জ শহরের কোবদাসপাড়ার আব্দুস সবুরের ছেলে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে আদালত ভবনের দ্বিতীয় তলার হাজতখানা থেকে পালিয়ে যান মোমিন। ওই দিন আদালতে হাজিরার জন্য কারাগার থেকে তাকে অন্য কয়েকজন আসামির সঙ্গে হাজতখানায় রাখা হয়েছিল।

হাজতখানায় থাকা অন্য এক আসামির হাতকড়া খোলার সময় সুযোগ বুঝে গেটের দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যকে ধাক্কা দেন মোমিন। এরপর দ্রুত বেরিয়ে আদালত ভবনের দ্বিতীয় তলার বারান্দায় চলে যান।

সেখানে গ্রিল না থাকার সুযোগ নিয়ে দ্বিতীয় তলা থেকে নিচে লাফ দিয়ে পালিয়ে যান তিনি। পরে ঘটনাটি জানাজানি হলে তাকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান শুরু করে পুলিশ।

দুই দিন ধরে অভিযান চালানোর পর শনিবার দুপুরে ছাতিয়ানতলি বাজারসংলগ্ন একটি গ্রাম থেকে আব্দুল মোমিনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনগত পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: