উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ আরসার সদস্য আটক

চট্টগ্রাম সংবাদদাতা

সারাদেশ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)-এর এক সদস্যকে আটক করেছে

2026-09-05T15:54:22+00:00
2026-09-05T15:54:22+00:00
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
 
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ আরসার সদস্য আটক
চট্টগ্রাম সংবাদদাতা
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৪ পিএম 
সংগৃহীত ছবি
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)-এর এক সদস্যকে আটক করেছে র‌্যাব-১৫।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে উখিয়া থানার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মরাগাছতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মো. জহির (১৯) উখিয়ার ময়নারঘোনা ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-২-এর বাসিন্দা রশিদ আহম্মদের ছেলে।

শনিবার সকালে র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে র‌্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি দল ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মরাগাছতলা এলাকায় বিশেষ চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় মোহাম্মদ জহিরকে আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি র‌্যাবের।

র‌্যাবের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহির নিজেকে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসার সক্রিয় সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যাম্পের ভেতরে অস্ত্র বহনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলেও প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

পরে অবৈধ অস্ত্র বহনের অভিযোগে ১৮৭৮ সালের অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে উখিয়া থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

রোহিঙ্গা ক্যাম্পগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: