ঢাকা থেকে চট্টগ্রাম ছুটবে এক্সপ্রেসওয়ে, এলো বড় ঘোষণা

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী

2026-09-04T20:46:55+00:00
2026-09-04T20:46:55+00:00
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
 
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ঢাকা থেকে চট্টগ্রাম ছুটবে এক্সপ্রেসওয়ে, এলো বড় ঘোষণা
চট্টগ্রাম ব্যুরো
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৬ পিএম 
প্রতীকী ছবি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের মেহেদীবাগে নিজের বাসভবনে সীতাকুণ্ড নাগরিক সমাজের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ পরিকল্পনার কথা জানান।

সীতাকুণ্ড নাগরিক সমাজের চেয়ারম্যান মাস্টার আবুল কাশেম ও সদস্যসচিব অ্যাডভোকেট আবুল হাসান মোহাম্মদ শাহাবুদ্দিনের নেতৃত্বে প্রতিনিধিদলটি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট নিরসনে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন তারা।

প্রতিনিধিদলের পক্ষ থেকে সীতাকুণ্ডের সমুদ্র উপকূলীয় বেড়িবাঁধের ওপর মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি মহাসড়কের সীতাকুণ্ড অংশে বড়দারোগারহাট থেকে ফৌজদারহাট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের দাবিও জানানো হয়।

জবাবে মন্ত্রী জানান, সরকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত একটি এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা করছে। এর মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট কমানোর পাশাপাশি যোগাযোগব্যবস্থায় আরও গতি আনার উদ্যোগ নেওয়া হবে।

মতবিনিময় শেষে সীতাকুণ্ড নাগরিক সমাজের নেতারা তাদের বিভিন্ন দাবি সংবলিত একটি স্মারকলিপি মন্ত্রীর কাছে তুলে দেন। এতে সীতাকুণ্ড পর্যন্ত চট্টগ্রাম ওয়াসার পানির লাইন সম্প্রসারণসহ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

মন্ত্রী প্রতিনিধিদলের দাবিগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: