পাচারের পথে সরকারি চালের পাহাড়! মদনে ১০০ বস্তা জব্দ, আটক ২

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

সারাদেশ

নেত্রকোণার মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ সময় চালবোঝাই দুটি হ্যান্ডট্রলিসহ দুই চালককে আটক করা

2026-09-04T17:57:12+00:00
2026-09-04T17:57:12+00:00
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
 
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পাচারের পথে সরকারি চালের পাহাড়! মদনে ১০০ বস্তা জব্দ, আটক ২
মদন (নেত্রকোনা) সংবাদদাতা
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
নেত্রকোণার মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ সময় চালবোঝাই দুটি হ্যান্ডট্রলিসহ দুই চালককে আটক করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।

আটকরা হলেন, মদন উপজেলার দেওসহিলা গ্রামের বড়বাড়ির আবুল কালামের ছেলে মামুন মিয়া (২৮) এবং একই গ্রামের আব্দুল হকের ছেলে আক্কাছ আলী ওরফে আক্কারুল (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফতেপুর গ্রামের দিক থেকে সরকারি চালের বস্তা বোঝাই দুটি হ্যান্ডট্রলি মদন সদরের দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মদন থানা পুলিশ রুদ্রশ্রী এলাকায় অভিযান চালিয়ে হ্যান্ডটলি দুটিতে তল্লাশি চালায়।

এ সময় দুটি হ্যান্ডট্রলি থেকে ১০০ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। একই সঙ্গে হ্যান্ডট্রলির দুই চালককে আটক করে পুলিশ।

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রুদ্রশ্রী এলাকায় অভিযান চালিয়ে ১০০ বস্তা সরকারি চালসহ দুজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম বলেন, পুলিশ সরকারি চাল জব্দ করেছে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়েরের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। জব্দ করা চালের উৎস কোথা থেকে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: