পীরগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

পীরগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে

2026-09-04T18:04:40+00:00
2026-09-04T18:04:40+00:00
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
 
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পীরগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
পীরগঞ্জ সংবাদদাতা
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৪ পিএম 
সংগৃহীত ছবি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে পৌর শহরে বের করা হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা।

সকাল ১১টায় মিত্রবাটি জগন্নাথ ধাম হরিসভা মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। নারী-পুরুষের পাশাপাশি শিশু-কিশোররাও শোভাযাত্রায় অংশ নিয়ে উৎসবে যোগ দেন।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রামাণিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক তপন কুমার রায়, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, উপজেলা যুবদলের সভাপতি নজমুল হুদা মিঠু, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোপী কৃষ্ণ রায় এবং পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রফুল্ল চন্দ্র শীলসহ অনেকে।

শোভাযাত্রায় ভক্তরা শ্রীকৃষ্ণের নামসংকীর্তন ও ধর্মীয় গান পরিবেশন করেন। বাদ্যযন্ত্র ও ধর্মীয় সঙ্গীতের মধ্য দিয়ে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত।

পরে শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। সেখানে বিশ্বমানবের মঙ্গল কামনায় পবিত্র গীতাপাঠ ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: