গাজীপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল

2026-09-05T14:42:20+00:00
2026-09-05T14:42:20+00:00
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
 
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গাজীপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪২ পিএম 
সংগৃহীত ছবি
গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে আসাদুল্লাহ (২৬) নামে একজনের পরিচয় জানা গেছে। নিহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। দুর্ঘটনায় আহত সিএনজিচালক শাকিল (৩৫), খোকন মিয়া (২২) ও আসাদুল ইসলাম (১৯) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈর বাজার থেকে পাঁচ যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা মাওনার দিকে যাচ্ছিল। কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি সড়কের পাশের ধানখেতে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ দুজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: