পদোন্নতির দাবিতে রেলকর্মীদের মানববন্ধন, ‘আর বঞ্চনা নয়’

ময়মনসিংহ সংবাদদাতা

সারাদেশ

পদোন্নতির লিখিত আদেশ, বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ বিভিন্ন দাবিতে ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের ওয়েম্যান কর্মচারীরা মানববন্ধন করেছেন। দাবি দ্রুত বাস্তবায়ন না হলে

2026-09-04T16:48:27+00:00
2026-09-04T16:48:27+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পদোন্নতির দাবিতে রেলকর্মীদের মানববন্ধন, ‘আর বঞ্চনা নয়’
ময়মনসিংহ সংবাদদাতা
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
পদোন্নতির লিখিত আদেশ, বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ বিভিন্ন দাবিতে ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের ওয়েম্যান কর্মচারীরা মানববন্ধন করেছেন। দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত মানববন্ধনে কর্মচারীরা অভিযোগ করেন, ২০২৬ সালে সারা দেশে বাংলাদেশ রেলওয়ের ‘মেইড’ পদে পদায়ন করা হলেও ময়মনসিংহ অঞ্চলের ওয়েম্যানরা পদোন্নতির ক্ষেত্রে বঞ্চিত হয়েছেন। লিখিত আদেশ না থাকায় দীর্ঘদিন ধরে উচ্চতর পদের দায়িত্ব পালন করেও তারা মূল পদ ‘ওয়েম্যান’-এর বেতন-ভাতা পাচ্ছেন।

কর্মচারীদের ভাষ্য, ২০১৪ সালে চাকরিতে যোগ দেওয়ার পর ২০১৯ সালে পরীক্ষার মাধ্যমে ‘কিম্যান’ এবং ২০২৩ সালে ‘মেইড’ পদে উত্তীর্ণ হন তারা। তবে প্রশাসনিক জটিলতার কারণে ময়মনসিংহ অঞ্চলের কর্মচারীদের ফলাফল আটকে রাখা হয়। পরে লিখিত পদোন্নতির আদেশ না দিয়ে মৌখিক নির্দেশে তাদের কিম্যান ও মেইড পদের দায়িত্ব দেওয়া হয়।

তাদের অভিযোগ, লিখিত আদেশ না থাকায় প্রায় আট বছর ধরে মূল পদে বেতন পাওয়ার পাশাপাশি উচ্চতর পদের দায়িত্ব পালন করতে হচ্ছে। এ সময় প্রশাসনিক নানা হয়রানিরও শিকার হয়েছেন বলে দাবি করেন তারা। এর মধ্যে অনুপস্থিত দেখানো, সাময়িক বরখাস্ত, অন্যায্য বদলি এবং বিনা বেতনে কাজ করানোর মতো অভিযোগও রয়েছে।

মানববন্ধনে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং ময়মনসিংহ মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সংহতি প্রকাশ করেন।

এ সময় গৌরীপুর-শ্যামগঞ্জ শাখার সম্পাদক মো. ওয়ালিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসেনসহ কেওয়াটখালি, শ্যামগঞ্জ ও গফরগাঁও সেকশনের রেলওয়ে কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে কর্মচারীরা দ্রুত তাদের লিখিত পদোন্নতি দেওয়ার পাশাপাশি বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানান। এসব দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: