নেত্রকোনা মদনে পুলিশের সাঁড়াশি অভিযানে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী, চোরাচালানকারী ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৯ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।
মদন থানা সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের ৪ সদস্যকে আটক করা হয়।
আটকৃতরা হলেন, উপজেলার চানগাঁও চকপাড়া গ্রামের ইমদাদুল হকের ছেলে মো. তরিকুল ইসলাম (৩৯), খালিয়াজুরী উপজেলার মো. আলী হোসেন, কেন্দুয়া উপজেলার সোহেল মিয়া ও জাহাঙ্গীরপুর পশ্চিমপাড়ার মো. আলম মিয়া (৩৫)।
তাদের কাছ থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
এছাড়াও পৃথক অভিযানে এক মাদক ব্যবসায়ী মোঃ স্বপন মিয়া (৩৬) কে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এছাড়াও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১ জন, নন-এফআইআরভুক্ত ১ জন এবং সরকারি চাল কালোবাজারে পাচারকালে ২ জনকে হাতেনাতে আটক করা হয়।
মদন থানার ওসি সালাউদ্দীন করিম বলেন, "মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। মদনে কোনো মাদক কারবারি থাকতে পারবে না। আমাদের এই অভিযান চলমান থাকবে।