আদমদীঘিতে দেড় হাজার বস্তা সার জব্দ, ডিলারের জরিমানা-কারাদণ্ড, গুদাম সিলগালা

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

সারাদেশ

বগুড়ার আদমদীঘি উপজেলার নসরৎপুর বাজারে মেসার্স সজীব ট্রেডার্সের দুটি গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা প্রায় ১ হাজার ৫০০ বস্তা

2026-09-04T16:29:31+00:00
2026-09-04T16:29:31+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
আদমদীঘিতে দেড় হাজার বস্তা সার জব্দ, ডিলারের জরিমানা-কারাদণ্ড, গুদাম সিলগালা
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৯ পিএম 
সংগৃহীত ছবি
বগুড়ার আদমদীঘি উপজেলার নসরৎপুর বাজারে মেসার্স সজীব ট্রেডার্সের দুটি গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা প্রায় ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সার ডিলার সজীব সাহাকে ৬০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দুটি গুদাম সিলগালা করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নসরৎপুর এলাকার স্থানীয় বাসিন্দারা সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের কাছে অভিযোগ করেন, ডিলার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করছেন। পাশাপাশি গুদামে পর্যাপ্ত সার থাকার পরও কৃষকদের ‘সার নেই’ বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

পরে সংসদ সদস্য বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগমকে অবহিত করেন। অভিযোগ পাওয়ার পর ইউএনও ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে বিষয়টির খোঁজ নেন। এ সময় সেখানে উপস্থিত কৃষকরাও ডিলারের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেন।

কৃষকদের অভিযোগ, গুদামে পর্যাপ্ত পরিমাণ সার মজুদ থাকা সত্ত্বেও তাদের প্রয়োজনীয় সার দেওয়া হচ্ছিল না। পাশাপাশি বেশি দামে সার বিক্রি করা হচ্ছিল।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েল হোসেন বলেন, অভিযোগের বিষয়টি জানতে পেরে তারা ঘটনাস্থলে যান। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা পৌঁছানোর আগ পর্যন্ত স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে গুদাম দুটি ঘেরাও করে রাখা হয়েছিল।

অভিযোগের ভিত্তিতে পরে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানে সজীব ট্রেডার্সের দুটি গুদাম থেকে অবৈধভাবে মজুদ করা প্রায় ১ হাজার ৫০০ বস্তা সার উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম জানান, সজীব ট্রেডার্সের বিরুদ্ধে বেশি দামে সার বিক্রি এবং গুদামে সার থাকার পরও কৃষকদের ‘সার নেই’ বলে ফিরিয়ে দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এছাড়া ডিলারের বাবার নামেও আরেকটি সার ডিলারশিপ রয়েছে বলে জানান তিনি।

ইউএনও আরও জানান, অভিযানে ডিলারের সর্বোচ্চ ১ হাজার ৭৫০ টাকা দরে সার বিক্রির প্রমাণ পাওয়া যায়। অভিযোগ দুটি প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত সজীব সাহাকে ৬০ হাজার টাকা জরিমানা এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ ছাড়া অবৈধভাবে সার মজুদের অভিযোগে মেসার্স সজীব ট্রেডার্সের দুটি গুদাম সিলগালা করা হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: