সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন জাতীয় সংসদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির সভায় তাকে সভাপতি নির্বাচিত করা হয়। নতুন দায়িত্বে তিনি ডাক ও টেলিযোগাযোগ খাতের বিভিন্ন বিষয় পর্যালোচনা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকি এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নে ভূমিকা রাখবেন।
এদিকে মিলন সভাপতি নির্বাচিত হওয়ায় ছাতক-দোয়ারাবাজারের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা তাকে অভিনন্দন জানিয়েছেন।
পৃথক বিবৃতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার নেতারাও তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।