ছাতকে জন্মাষ্টমীর বর্ণাঢ্য নগর পরিক্রমা শুক্রবার

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সুনামগঞ্জের ছাতকে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য নগর পরিক্রমার আয়োজন করা হয়েছে।ছাতক সার্বজনীন

2026-09-03T19:18:31+00:00
2026-09-03T19:18:31+00:00
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ছাতকে জন্মাষ্টমীর বর্ণাঢ্য নগর পরিক্রমা শুক্রবার
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৮ পিএম 
সংগৃহীত ছবি
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সুনামগঞ্জের ছাতকে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য নগর পরিক্রমার আয়োজন করা হয়েছে।

ছাতক সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে সকাল ৮টায় শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির থেকে এ নগর পরিক্রমা শুরু হবে। এতে শ্রীকৃষ্ণের জীবন, আদর্শ ও ধর্মীয় ভাবধারার বিভিন্ন দিক তুলে ধরা হবে।

আয়োজকরা জানান, দেশ, জাতি ও মানুষের সুখ-শান্তি, সমৃদ্ধি এবং মঙ্গল কামনায় বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করা হবে।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন। বিশেষ অতিথি থাকবেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মহি উদ্দিন।

জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান ঘিরে ছাতকের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নগর পরিক্রমায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: