হাতকড়া পরানোর আগেই পুলিশকে ধাক্কা, আদালতের দোতলা থেকে লাফ দিয়ে পালাল আসামি!

সিরাজগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে আব্দুল মমিন ওরফে ‘বড় গ্যদা’ (৪০) নামে চুরির মামলার

2026-09-03T19:12:46+00:00
2026-09-03T19:12:46+00:00
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
হাতকড়া পরানোর আগেই পুলিশকে ধাক্কা, আদালতের দোতলা থেকে লাফ দিয়ে পালাল আসামি!
সিরাজগঞ্জ সংবাদদাতা
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১২ পিএম 
সংগৃহীত ছবি
সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে আব্দুল মমিন ওরফে ‘বড় গ্যদা’ (৪০) নামে চুরির মামলার এক হাজতি আসামি পালিয়ে গেছে। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা কারাগার থেকে আদালতে হাজিরার জন্য মমিনকে আনা হয়েছিল। শুনানি শেষে তাকে দ্বিতীয় তলার হাজতখানায় নেওয়ার সময় দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য হাতকড়া পরাতে গেলে মমিন তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। পরে হাজতখানার সামনের বারান্দায় থাকা গ্রিলবিহীন অংশ দিয়ে নিচে লাফিয়ে পড়ে দৌড়ে আদালত চত্বর থেকে বেরিয়ে যান।

ঘটনার পরপরই তাকে ধরতে পুলিশের একাধিক দল অভিযান শুরু করে। তাৎক্ষণিকভাবে পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লায় অভিযান চালিয়ে নুরনবী নামে এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করা হলেও যাচাই শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত মমিনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সিরাজগঞ্জ সদর কোর্টের কোর্ট পরিদর্শক রওশন ইয়াজদানি জানান, হাজতখানায় ঢোকানোর সময় মমিন পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে বের হয়ে যায়। পরে বারান্দায় গ্রিল না থাকায় লাফ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। বিষয়টি সদর থানা-পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

আদালতের অতিরিক্ত পিপি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর কর্নেলও হাজতি আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পলাতক মমিন সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাসপাড়া মহল্লার বাসিন্দা। স্থানীয়দের দাবি, তার বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ একাধিক অভিযোগ রয়েছে। তার ভাই কিসমত আলী জানান, সম্প্রতি বাড়িতে চুরির চেষ্টার সময় স্থানীয়রা মমিনকে আটক করে পুলিশে দেন। এছাড়া ২০২৩ সালের একটি হত্যা মামলায়ও তিনি এজাহারভুক্ত আসামি বলে দাবি করেন কিসমত।

পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেপ্তারে সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: