রাজনগরে তীব্র লোডশেডিং, গরমে অতিষ্ঠ জনজীবন

রাজনগর (মৌলভীবাজার) সংবাদদাতা

সারাদেশ

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় তীব্র লোডশেডিংয়ে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। প্রচণ্ড গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি

2026-09-03T19:27:47+00:00
2026-09-03T19:27:47+00:00
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
রাজনগরে তীব্র লোডশেডিং, গরমে অতিষ্ঠ জনজীবন
রাজনগর (মৌলভীবাজার) সংবাদদাতা
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৭ পিএম 
সংগৃহীত ছবি
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় তীব্র লোডশেডিংয়ে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। প্রচণ্ড গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, বয়স্ক ও শিক্ষার্থীরা।

স্থানীয়রা জানান, রাজনগরে বিদ্যুতের দৈনিক গড় চাহিদা প্রায় ১৬ থেকে ১৭ মেগাওয়াট। এর বিপরীতে বর্তমানে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৭ থেকে ৮ মেগাওয়াট। চাহিদার তুলনায় সরবরাহ অর্ধেকেরও কম হওয়ায় দিন-রাত ঘন ঘন লোডশেডিং হচ্ছে।

বিদ্যুৎ না থাকায় ফ্যান ও লাইটসহ প্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করতে পারছেন না বাসিন্দারা। এতে পড়াশোনার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। বিশেষ করে রাতে বিদ্যুৎ চলে যাওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে।

লোডশেডিং নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। দ্রুত বিদ্যুৎ সরবরাহ বাড়িয়ে দুর্ভোগ কমানোর দাবি জানিয়েছেন তারা।

রাজনগর জোনাল অফিসের ডিজিএম জানান, সরকারি পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন কম থাকায় চাহিদার তুলনায় সরবরাহ কম পাওয়া যাচ্ছে। বরাদ্দ বাড়ানো গেলে লোডশেডিংও কমে আসবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: