
ক্ষতিগ্রস্ত খামারি আমিনুর ইসলাম সরদার জানান, সৌদি আরব থেকে দেশে ফিরে নিজ বাড়িতে ব্রয়লার মুরগির খামার গড়ে তোলেন তিনি। বুধবার রাতে নিয়ম অনুযায়ী মুরগিগুলোকে খাবার ও পানি দিয়ে তিনি ঘরে চলে যান। ধারণা করা হচ্ছে, শেষরাতের দিকে নেটের ফাঁক দিয়ে বনবিড়াল খামারে ঢুকে মুরগিগুলোর ওপর আক্রমণ করে।
খামারি আমিনুর আরও জানান, তার খামারে এক হাজার মুরগি ছিল। সকালে খামারে গিয়ে তিনি মুরগিগুলোকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রতিটি মৃত মুরগির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এতে তার অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।