নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনের ড্রেন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের গেটের সামনের ড্রেনে নবজাতকের মরদেহ ভেসে যাওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। তবে দীর্ঘ চেষ্টা করেও তারা মরদেহটি উদ্ধার করতে পারেনি।
পরে ধামইরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী সজল কুমারের নেতৃত্বে পরিচ্ছন্নতাকর্মীরা উদ্ধারকাজে অংশ নেন। তাঁদের প্রচেষ্টায় মতিবুল ফার্মেসির নিচের ড্রেন থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।