তারাগঞ্জে জাটকা বিক্রির দায়ে মাছ ব্যবসায়ীকে জরিমানা

তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা

সারাদেশ

রংপুরের তারাগঞ্জে নিষিদ্ধ জাটকা মাছ বিক্রির দায়ে গজেন্দ্র নাথ নামে এক মাছ ব্যবসায়ীকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ

2026-09-03T15:48:46+00:00
2026-09-03T15:48:46+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
তারাগঞ্জে জাটকা বিক্রির দায়ে মাছ ব্যবসায়ীকে জরিমানা
তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
রংপুরের তারাগঞ্জে নিষিদ্ধ জাটকা মাছ বিক্রির দায়ে গজেন্দ্র নাথ নামে এক মাছ ব্যবসায়ীকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তারাগঞ্জ মাছ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাটকা মাছ বিক্রির অপরাধে গজেন্দ্র নাথ (পিতা-চৈতা নাথ), সাং-তারাগঞ্জ, রংপুরকে দোষী সাব্যস্ত করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর সংশ্লিষ্ট বিধান লঙ্ঘনের দায়ে গজেন্দ্র নাথকে ১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মে হাবিবা সিদ্দিকা।

ভ্রাম্যমাণ আদালতের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, “জাটকা নিধন ও বিক্রি মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। জাটকা সংরক্ষণে আইন অনুযায়ী নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। নিষিদ্ধ জাটকা মাছ ধরা, পরিবহন ও বিক্রির সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, জাটকা রক্ষা করা গেলে ভবিষ্যতে নদী ও জলাশয়ে মাছের উৎপাদন বাড়বে। একই সঙ্গে নিষিদ্ধ মাছ বিক্রি বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানান তারা।

স্থানীয় এক মাছ ক্রেতা বলেন, “জাটকা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। বাজারে অভিযান হওয়ায় আমরা স্বস্তি পেয়েছি। এ ধরনের অভিযান নিয়মিত হলে নিষিদ্ধ মাছ বিক্রির প্রবণতা কমবে এবং মাছের উৎপাদনও বাড়বে।”

স্থানীয় বাসিন্দারা আরও বলেন, শুধু জরিমানা নয়, জাটকা নিধন ও বিক্রির বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত বাজার তদারকি করা প্রয়োজন।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: