বরগুনায় চাঞ্চল্যকর ফোরকান হত্যা মামলায় চার আসামি গ্রেপ্তার

বরগুনা সংবাদদাতা

সারাদেশ

বরগুনায় চাঞ্চল্যকর ফোরকান হত্যা মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) রাতে রাজধানীর সাভার মডেল থানা এলাকা থেকে

2026-09-02T15:42:40+00:00
2026-09-02T15:42:40+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বরগুনায় চাঞ্চল্যকর ফোরকান হত্যা মামলায় চার আসামি গ্রেপ্তার
বরগুনা সংবাদদাতা
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪২ পিএম 
সংগৃহীত ছবি
বরগুনায় চাঞ্চল্যকর ফোরকান হত্যা মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) রাতে রাজধানীর সাভার মডেল থানা এলাকা থেকে তাদের একটি ভাড়া বাসা থেকে আটক করা হয়

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. জুয়েল মোল্লা, মো. জিহাদ মোল্লা, মোসা. আছমা বেগম ও মো. ইউসুফ খা।

বুধবার পুলিশ জানায়, ফোরকান হত্যা মামলার আসামিরা ঘটনার পর থেকেই পুলিশের নজরদারিতে ছিলেন। তাদের সাভার মডেল থানা এলাকায় একটি ভাড়া বাসায় অবস্থানের খবর পায় পুলিশ। পরে অভিযান চালিয়ে চারজনকেই একসঙ্গে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ৫ আগস্ট সকালে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। শ্বশুর ও চাচা শ্বশুরের পরিবারের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষে মো. ফোরকান নিহত হন। এ ঘটনায় তার স্ত্রী জান্নাতিসহ আরও পাঁচজন আহত হন।

ফোরকান হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে এর আগে বরগুনা শহরে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয়রা।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন বলেন, চাঞ্চল্যকর ফোরকান হত্যা মামলায় অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হবে। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে বলে আশা করছে পুলিশ।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: