কলাপাড়ায় হাসপাতালে নবজাতকের পা ভাঙার অভিযোগ

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা

সারাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় ম্যাক্স হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের এক নার্সের বিরুদ্ধে চিকিৎসাধীন তিন দিন বয়সী এক নবজাতকের পা ভেঙে দেওয়ার অভিযোগ

2026-09-02T14:08:46+00:00
2026-09-02T14:08:46+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কলাপাড়ায় হাসপাতালে নবজাতকের পা ভাঙার অভিযোগ
কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৮ পিএম 
চিকিৎসাধীন তিন দিন বয়সী এক নবজাতকের পা ভেঙে দেওয়ার অভিযোগ
পটুয়াখালীর কলাপাড়ায় ম্যাক্স হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের এক নার্সের বিরুদ্ধে চিকিৎসাধীন তিন দিন বয়সী এক নবজাতকের পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর শহরের ফেরিঘাটসংলগ্ন ওই হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের ফটোথেরাপি কক্ষে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার।

শিশুটির স্বজনরা জানান, গত ২৮ আগস্ট উপজেলার বালিয়াতলী ইউনিয়নের রেজাউলের স্ত্রী জান্নাতি আক্তার কনা সিজারিয়ান অপারেশনের জন্য ওই হাসপাতালে ভর্তি হন। ওই রাতেই চিকিৎসক ডা. তাসলিমা ফেরদৌসী রিমা তাঁর অস্ত্রোপচার করেন। পরে একটি পুত্রসন্তানের জন্ম হয়।

স্বজনদের ভাষ্য, মঙ্গলবার সকালে নবজাতকের চোখ হলুদাভ হওয়ায় তাকে ফটোথেরাপি দেওয়ার জন্য এক নার্স থেরাপি কক্ষে নিয়ে যান। সেখানে নেওয়ার কিছুক্ষণ পর শিশুটি উচ্চস্বরে কান্না শুরু করে। পরে এক্স-রে করানো হলে শিশুটির পায়ে ভাঙা দেখা যায় বলে জানান পরিবারের সদস্যরা।

রেজাউল ও জান্নাতি দম্পতির অভিযোগ, হাসপাতালের ওই নার্সের অবহেলার কারণেই শিশুটির পা ভেঙেছে। তবে তাঁরা অভিযুক্ত নার্সের নাম জানাতে পারেননি।

এ বিষয়ে ম্যাক্স হাসপাতালের মালিকপক্ষের প্রতিনিধি মো. নাহিদ বলেন, নবজাতকের পা কীভাবে ভেঙেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহত শিশুটির উন্নত চিকিৎসার যাবতীয় ব্যয় হাসপাতাল কর্তৃপক্ষ বহন করছে।

ঘটনার বিষয়ে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেনমং বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তাঁরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছেন। দ্রুত তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে নবজাতকের পা ভাঙার প্রকৃত কারণ ও কারও অবহেলা ছিল কি না, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: