চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দীর্ঘ কয়েক মাস বিদেশে চিকিৎসা নেওয়ার পর আজ বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক

2026-09-02T11:04:03+00:00
2026-09-02T11:04:03+00:00
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৪ এএম 
ফাইল ছবি
দীর্ঘ কয়েক মাস বিদেশে চিকিৎসা নেওয়ার পর আজ বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস। রাত ৯টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গত ৩০ আগস্ট মির্জা আব্বাসের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তাঁর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

চলতি বছরের ১১ মার্চ রমজান মাসে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে ওই রাতেই তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের পরামর্শে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে পরবর্তী চিকিৎসার জন্য ১৪ এপ্রিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে তাঁকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়।

এরপর থেকে মালয়েশিয়াতেই চিকিৎসা নিচ্ছিলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। চিকিৎসকদের পরামর্শ ও শারীরিক অবস্থার উন্নতির পর এবার তিনি দেশে ফেরার প্রস্তুতি নিয়েছেন।



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: