নাশকতার আলামত পায়নি তদন্ত দল, শর্টসার্কিটের সন্দেহ : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পেট্রোল বোমা বা

2026-11-12T18:05:53+00:00
2026-11-12T18:05:53+00:00
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
জাতীয়
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ড
নাশকতার আলামত পায়নি তদন্ত দল, শর্টসার্কিটের সন্দেহ : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৬:০৫ পিএম 
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ জানতে যৌথ তদন্ত চলছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একজন সংসদ সদস্যের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। তাই ঘটনাটি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। ইতোমধ্যে বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও সিভিল প্রশাসনের সমন্বয়ে যৌথ তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংসদে ঘটনার বিবরণ তুলে ধরে তিনি জানান, ১২ নভেম্বর রাত ১২টা ২০ মিনিটের দিকে সীমান্ত থেকে প্রায় ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগুয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগে। টিনশেড আধা-পাকা ওই বাড়ি থেকে প্রায় ২০ মিটার দূরে তাঁর বাবা-মা একটি তিনতলা বাড়িতে থাকেন। আগুন লাগা বাড়িটিতে কেউ বসবাস করতেন না। সেখানে দুটি ছাগল ও কিছু আসবাবপত্র ছিল।

আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে অতিরিক্ত পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পুলিশ সুপার এবং বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

তদন্তের প্রাথমিক তথ্য তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলা এবং ঘটনাস্থলের আলামত পর্যালোচনায় পেট্রোল বোমা বিস্ফোরণের কোনো শব্দ, দেয়ালে বোমার চিহ্ন কিংবা এ ধরনের ঘটনার প্রত্যক্ষদর্শীর বক্তব্য পাওয়া যায়নি। বাড়িটি পুরোনো হওয়া এবং বৈদ্যুতিক তারের সংযোগ দুর্বল থাকায় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুনের প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তিনি আরও জানান, বাড়িটি পরিত্যক্ত বা কম ব্যবহৃত ছিল। সেখানে কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম ও কাপড় রাখা ছিল, যা আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডে দুটি ছাগলও মারা গেছে।

এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্তে নাশকতার সংশ্লিষ্টতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: