আওয়ামী লীগের আমলের নির্বাচনে ফিরতে চায় না জনগণ: স্পিকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনকে প্রহসন আখ্যা দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন,

2026-11-12T16:24:35+00:00
2026-11-12T16:24:35+00:00
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
জাতীয়
আওয়ামী লীগের আমলের নির্বাচনে ফিরতে চায় না জনগণ: স্পিকার
নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৪:২৪ পিএম 
সংগৃহীত ছবি
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনকে প্রহসন আখ্যা দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, জনগণ আর সেই অন্ধকার সময়ে ফিরে যেতে চায় না। গণতন্ত্রকে সুসংহত করতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো আরও দুই-তিনটি নির্বাচন প্রয়োজন।

বৃহস্পতিবার দুপুরে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সহায়তা দিতে গঠিত সর্বদলীয় সংসদীয় ককাসের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে এত সুষ্ঠু নির্বাচন আর কখনো অনুষ্ঠিত হয়নি। বর্তমান সংসদে শিক্ষিত সদস্যদের হারও অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি।

দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশনকে (ইসি) কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান হাফিজ উদ্দিন আহমদ।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: