দক্ষ সাংবাদিক নিয়োগ ও মানসম্মত সংবাদ পরিবেশনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অনলাইন নিউজ পোর্টালের গ্রহণযোগ্যতা ও পাঠকপ্রিয়তা ধরে রাখতে সংবাদ ও সাংবাদিকতার মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার

2026-11-12T16:14:03+00:00
2026-11-12T16:14:03+00:00
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
জাতীয়
দক্ষ সাংবাদিক নিয়োগ ও মানসম্মত সংবাদ পরিবেশনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৪:১৪ পিএম 
দক্ষ সাংবাদিক নিয়োগ ও মানসম্মত সংবাদ পরিবেশনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
অনলাইন নিউজ পোর্টালের গ্রহণযোগ্যতা ও পাঠকপ্রিয়তা ধরে রাখতে সংবাদ ও সাংবাদিকতার মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, মান বজায় না রাখলে অনলাইন পোর্টালের ভিউ বাড়বে না। কনটেন্টের মান ভালো না হলে পাঠকরাও আগ্রহ নিয়ে এসব পোর্টালে আসবেন না।

বৃহস্পতিবার সচিবালয়ে অনলাইন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অনাব) নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অনলাইন পোর্টালের মান নিশ্চিত করতে দক্ষ ও পেশাদার সাংবাদিকদের সম্পৃক্ত করতে হবে। মানসম্মত সংবাদ পরিবেশনের বিকল্প নেই।

অনলাইন পোর্টালের বার্ষিক নবায়ন ব্যবস্থা বাতিলের প্রস্তাব প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, নবায়ন ফি মাত্র পাঁচ হাজার টাকা, যা মূলত একটি টোকেন ফি। অতীতেও এ ব্যবস্থা চালু ছিল। এটি বড় কোনো অঙ্ক নয়। তবে ফি বাড়িয়ে পাঁচ লাখ টাকা করার প্রস্তাবও কেউ কেউ দিয়েছেন বলে জানান তিনি।

অনলাইন গণমাধ্যমের মালিকদের বিভিন্ন প্রস্তাব লিখিতভাবে জমা দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, লিখিত প্রস্তাব পেলে সেগুলো পর্যালোচনা ও বিবেচনা করা সহজ হবে। এ বিষয়ে বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা চলছে। অনলাইন গণমাধ্যমের পাশাপাশি পর্যায়ক্রমে কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গেও বৈঠক করা হবে।

অনলাইন গণমাধ্যমের নীতিমালা প্রণয়ন প্রসঙ্গে তিনি বলেন, সংশ্লিষ্ট উপদেষ্টাসহ অংশীজনদের সঙ্গে আলোচনা করে নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে সবার মতামত নেওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: