প্রাথমিকের বই ছাপায় বাড়তি ব্যয় ২৩ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যবই মুদ্রণে সরকারের ব্যয় বাড়ছে ২৩ কোটি ৬৭ লাখ টাকা। ৯৪টি লটে

2026-11-12T14:59:01+00:00
2026-11-12T14:59:01+00:00
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
জাতীয়
প্রাথমিকের বই ছাপায় বাড়তি ব্যয় ২৩ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২:৫৯ পিএম 
ফাইল ছবি
২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যবই মুদ্রণে সরকারের ব্যয় বাড়ছে ২৩ কোটি ৬৭ লাখ টাকা। ৯৪টি লটে মোট ৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৭৯২ কপি বইয়ের বর্ধিত ফর্মা ছাপানোর কারণে এ অতিরিক্ত অর্থ ব্যয় হবে। এতে বই মুদ্রণের মোট চুক্তিমূল্য বেড়ে দাঁড়াচ্ছে ২১০ কোটি ৭৮ লাখ ৬০ হাজার টাকায়, যা মূল চুক্তিমূল্যের তুলনায় প্রায় ১২ দশমিক ৬৫ শতাংশ বেশি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাবটি অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিকের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তক মুদ্রণের জন্য মোট ৯৮টি লট করা হয়েছিল। এর মধ্যে ৯৪টি লটে মুদ্রিত বইয়ের ফর্মা বাড়ানোর প্রস্তাব দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ কারণে সংশ্লিষ্ট মুদ্রণ চুক্তির মূল্য সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, ৯৪টি লটে মোট ৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৭৯২ কপি বইয়ের বর্ধিত ফর্মা মুদ্রণ করা হবে। এ কাজের জন্য বিভিন্ন মুদ্রণ প্রতিষ্ঠানকে সুপারিশকৃত দরদাতা হিসেবে বিবেচনা করা হয়েছে।

এসব বই ছাপার জন্য আগে চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছিল ১৮৭ কোটি ১০ লাখ ৯১ হাজার ৭৬৪ টাকা। বর্ধিত ফর্মা মুদ্রণের জন্য এর সঙ্গে নতুন করে যুক্ত হচ্ছে ২৩ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ৪৬৪ টাকা। ফলে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়াচ্ছে ২১০ কোটি ৭৮ লাখ ৬০ হাজার ২২৮ টাকা।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদনের জন্য সুপারিশ করা হয়। এই বাড়তি ব্যয়ের ফলে চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তক মুদ্রণে সরকারের বরাদ্দ আরও বাড়বে।



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: