‘নেতৃত্ব পেলে বিএনপিকে ঐক্যবদ্ধ করব’—ফরিদগঞ্জে মোতাহারের ঘোষণা

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা

সারাদেশ

বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।মঙ্গলবার

2026-09-01T20:48:39+00:00
2026-09-01T20:48:39+00:00
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
‘নেতৃত্ব পেলে বিএনপিকে ঐক্যবদ্ধ করব’—ফরিদগঞ্জে মোতাহারের ঘোষণা
ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এসব আয়োজন করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিআইপি মোতাহার হোসেন পাটওয়ারী।

দুপুরে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। দলীয় নেতাকর্মীরা দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার ও দলীয় প্রতীক নিয়ে র‍্যালিতে অংশ নেন। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র‍্যালিটি বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

দীর্ঘদিন পর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতাদের একই কর্মসূচিতে একসঙ্গে দেখা যায়। এতে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়। দলীয় নেতাকর্মীরা এটিকে সংগঠনের ঐক্যের ক্ষেত্রে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।

এর আগে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন মাঠে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করেন মোতাহার হোসেন পাটওয়ারী।

র‍্যালি শেষে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের প্রধান সমন্বয়ক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিআইপি মোতাহার হোসেন পাটওয়ারী।

বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ সময় দেশের মানুষ রাজনৈতিকভাবে কঠিন পরিস্থিতির মধ্যে ছিল। বিএনপির নেতাকর্মীরাও বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দলীয় কার্যক্রম চালিয়ে গেছেন। বর্তমানে দলটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

মোতাহার হোসেন পাটওয়ারী বলেন, ‘আমি যদি দলের নেতৃত্ব পাই, দলের শৃঙ্খলা ফিরিয়ে এনে বিএনপিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করবো। সকল নেতাকর্মীকে একত্রিত করাই হবে আমার মূল লক্ষ্য।’

তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে দলটির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম পাপক, হারুনুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু জাফর খসরু মোল্লা, নজরুল ইসলাম পাটওয়ারী, মো. জাকির পাটওয়ারী, আব্দুর রহমান, মো. মাসুদ, আবুল কাশেম পাটওয়ারী, শাহাবুদ্দিন বাবুল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, সাবেক সদস্য সচিব আব্দুল মতিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা পার্কে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার পর থেকে দলটি বিভিন্ন রাজনৈতিক আন্দোলন ও নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে পথ অতিক্রম করেছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: