শার্শায় দুই শিশুকে হত্যার পর বাবার আত্মহত্যা, এলাকায় চাঞ্চল্য

শার্শা (যশোর) সংবাদদাতা

সারাদেশ

যশোরের শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর এক ব্যক্তির আত্মহত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার

2026-09-01T20:32:20+00:00
2026-09-01T20:32:20+00:00
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
শার্শায় দুই শিশুকে হত্যার পর বাবার আত্মহত্যা, এলাকায় চাঞ্চল্য
শার্শা (যশোর) সংবাদদাতা
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩২ পিএম 
সংগৃহীত ছবি
যশোরের শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর এক ব্যক্তির আত্মহত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চটকাপোতা দক্ষিণপাড়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো, সাব্বির (৫) ও জাবির (৩)। তাদের বাবা কামাল উদ্দিন (৪৫) পেশায় ভ্যানচালক ছিলেন। তিনি ওই গ্রামের মৃত নেদন আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, পারিবারিক কলহের জেরে প্রায় এক সপ্তাহ আগে কামাল উদ্দিনের তৃতীয় স্ত্রী দুই সন্তানকে রেখে বাবার বাড়ি নড়াইলে চলে যান। এরপর মঙ্গলবার বাড়িতে দুই শিশুর মরদেহ পাওয়া যায়। পরে তাদের বাবা কামাল উদ্দিনেরও মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা, কামাল উদ্দিন প্রথমে দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে নিজেও বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন। তবে কীভাবে এবং ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, কামাল উদ্দিনের একাধিক স্ত্রী এবং মোট সাত সন্তান রয়েছে। পারিবারিক বিরোধের জেরেই এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারণে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: