বাসি রুটি-পরোটা সংরক্ষণ, চট্টগ্রামে ২ হোটেলকে জরিমানা

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম মহানগরীর মেহেদীবাগ এলাকায় বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি হোটেলকে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম

2026-09-01T19:10:05+00:00
2026-09-01T19:10:05+00:00
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বাসি রুটি-পরোটা সংরক্ষণ, চট্টগ্রামে ২ হোটেলকে জরিমানা
চট্টগ্রাম ব্যুরো
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১০ পিএম 
সংগৃহীত ছবি

চট্টগ্রাম মহানগরীর মেহেদীবাগ এলাকায় বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি হোটেলকে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। অভিযানে চসিকের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি, বাসি রুটি-পরোটা বিক্রির জন্য সংরক্ষণ, ফ্রিজে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য রাখা এবং খাবারে বিভিন্ন রাসায়নিক ব্যবহারের অপরাধে মেহেদীবাগ রোডের তামিম রেস্টুরেন্ট অ্যান্ড ঝাল বিতানকে ২৫ হাজার টাকা এবং ক্যাফে মদিনা অ্যান্ড বিরিয়ানি হাউজকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: