স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন: স্বাস্থ্যমন্ত্রী

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

সারাদেশ

স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।তিনি

2026-09-01T19:38:18+00:00
2026-09-01T19:38:18+00:00
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন: স্বাস্থ্যমন্ত্রী
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৮ পিএম 
সংগৃহীত ছবি

স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

তিনি বলেন, সামনে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন। এসব নির্বাচনকে সামনে রেখে দলের সব পর্যায়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রী ইতিমধ্যে বিভিন্ন এলাকায় প্রার্থীদের অবস্থান সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। আমরাও প্রতিবেদন পাঠাব। এরপর তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। প্রধানমন্ত্রী যাঁকে চূড়ান্ত করবেন, তাঁর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মন্ত্রী আরও বলেন, অনেকে মিছিল-মিটিং করেছেন, নির্যাতিত হয়েছেন; কিন্তু নির্বাচনে বিজয়ী হওয়ার মতো জনপ্রিয়তা না থাকলে তাঁকে মনোনয়ন দেওয়া হবে না। জনপ্রিয়তার মাপকাঠিতে মানুষ যাঁকে ভোট দেবে, তাঁকেই মনোনয়ন দেওয়া হবে। তবে দলের ত্যাগী নেতা-কর্মীদের বিভিন্নভাবে মূল্যায়ন করা হবে।

মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদীর মনোহরদীতে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা থেকে জেলায় ছুটে বেড়াচ্ছি। প্রতিটি জেলায় তিন থেকে চারটি হাসপাতাল পরিদর্শন করেছি। আমি গেলে চিকিৎসকদের শতভাগ উপস্থিতি পাচ্ছি। ছারপোকার সমস্যার সমাধান হচ্ছে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধি পাচ্ছে। পরিদর্শনের ফলে স্বাস্থ্যসেবার মান উন্নত হচ্ছে। আগামী এক বছরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন হবে।

মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব বিপ্লব, মনোহরদী পৌরসভা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সদস্যসচিব মাসুদুর রহমান সোহাগ, পৌর যুবদলের আহ্বায়ক আ. সামাদ আকন্দ বকুল, সদস্যসচিব মামুন মিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান ছোটন, সিনিয়র সহসভাপতি হুমায়ুন কবীর রাকিব, সাধারণ সম্পাদক ইমরান ইসহাক রানাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পরে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর নেতৃত্বে র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুইচগেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে পুরাতন ব্রহ্মপুত্র নদীতে মাছের পোনা অবমুক্ত করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: