
মঙ্গলবার নেত্রকোনার মদন উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘মাদক কারবারি দেখলে ধরে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে দেবেন। সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই কঠোর হতে হবে।’
এমপি বাবর আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নষ্ট করে না, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
তিনি বলেন, ‘সরকার মাত্র দায়িত্ব নিয়েছে। আশা করছি, সারা দেশের নয়, আমার নির্বাচনী এলাকায় উন্নয়ন করতে পারব।’
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, কাইটাইল ইউনিয়ন চেয়ারম্যান আবু তাহের আজাদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল কাদিরসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আগে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন এমপি বাবর। পরে আলোচনা সভা শেষে দলীয় নেতা-কর্মীদের নিয়ে বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী র্যালি করেন তিনি।