প্রেমের সুযোগে ব্যক্তিগত ভিডিও, টাকা না দিলে ছড়িয়ে দেওয়ার হুমকি

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

সারাদেশ

ব্যক্তিগত ছবি ও অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক তরুণীর কাছে টাকা দাবির অভিযোগে রাফিদ শিকদার (২৮) নামে

2026-09-01T20:37:45+00:00
2026-09-01T20:37:45+00:00
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
প্রেমের সুযোগে ব্যক্তিগত ভিডিও, টাকা না দিলে ছড়িয়ে দেওয়ার হুমকি
কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
ব্যক্তিগত ছবি ও অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক তরুণীর কাছে টাকা দাবির অভিযোগে রাফিদ শিকদার (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।

গ্রেপ্তার রাফিদ রাজধানীর নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোড এলাকার মুজিবুল্লাহ সিকদারের ছেলে। তিনি কেরানীগঞ্জ মডেল থানায় দায়ের করা পর্নোগ্রাফি মামলার এজাহারভুক্ত একমাত্র আসামি।

বুধবার র‍্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, কেরানীগঞ্জে বসবাসকারী ১৮ বছর বয়সী ওই তরুণীর সঙ্গে রাফিদের পূর্বপরিচয় ছিল। সেই সূত্রে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও কথাবার্তা হতো। একপর্যায়ে ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগ নিয়ে রাফিদ কৌশলে তরুণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে রাখেন বলে অভিযোগ রয়েছে।

পরে এসব ছবি ও ভিডিও দেখিয়ে তরুণীকে ভয়ভীতি প্রদর্শন এবং মানসিকভাবে চাপ দিতে থাকেন রাফিদ। একপর্যায়ে টাকা দাবি করে তিনি হুমকি দেন, টাকা না দিলে ছবিগুলো ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে।

ভুক্তভোগী তাকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ করলেও রাফিদ তার দাবি ও হুমকি অব্যাহত রাখেন বলে জানায় র‍্যাব। পরে বিষয়টি তরুণী পরিবারের সদস্যদের জানান।

র‍্যাবের তথ্য অনুযায়ী, গত ১১ এপ্রিল রাত আনুমানিক ৯টা থেকে ১০টার মধ্যে রাফিদ আবারও ওই তরুণীকে ভয়ভীতি ও হুমকি দেন। এ সময় আগে ধারণ করা ব্যক্তিগত ছবি ও ভিডিওও তাকে পাঠান বলে অভিযোগ করা হয়েছে।

পরে ভুক্তভোগী কেরানীগঞ্জ মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে গ্রেপ্তারে র‍্যাব-১০-এর অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান।

এর পরিপ্রেক্ষিতে র‍্যাব গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় রাফিদের অবস্থান শনাক্তের চেষ্টা চালায়। পরে মঙ্গলবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে র‍্যাব-১০-এর সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর লালবাগ থানার আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়।

অভিযান চালিয়ে সেখান থেকে রাফিদ শিকদারকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: