১৫ আগস্টের খিচুড়ি বিতরণ ঘিরে বিপাকে যুবলীগ নেতা, সাতক্ষীরায় গ্রেপ্তার

সাতক্ষীরা সংবাদদাতা

রাজনীতি

১৫ আগস্ট বিভিন্ন এলাকায় খিচুড়ি বিতরণের অভিযোগের পর সাতক্ষীরায় যুবলীগ নেতা মো. কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট)

2026-09-01T19:50:19+00:00
2026-09-01T19:50:48+00:00
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
১৫ আগস্টের খিচুড়ি বিতরণ ঘিরে বিপাকে যুবলীগ নেতা, সাতক্ষীরায় গ্রেপ্তার
সাতক্ষীরা সংবাদদাতা
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫০ পিএম  আপডেট: ০১.০৯.২০২৬ ৭:৫০ পিএম
সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৫ আগস্ট বিভিন্ন এলাকায় খিচুড়ি বিতরণের অভিযোগের পর সাতক্ষীরায় যুবলীগ নেতা মো. কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) রাতে সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ঢালিপাড়ায় নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কামাল হোসেন আলিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি। তিনি আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আকবর সরদারের ছেলে।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, গত ১৫ আগস্ট কামাল হোসেনের নেতৃত্বে আলিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় খিচুড়ি বিতরণ করা হয়েছিল। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে কামালের অবস্থান শনাক্ত করে সোমবার রাতে অভিযান চালানো হয়। পরে ঢালিপাড়ার নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর কামাল হোসেনকে আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলো তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে ১৫ আগস্টের কর্মসূচিকে কেন্দ্র করে তার গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: