ওমরা শেষে দেশে ফিরেই বিএনপির বিরুদ্ধে আসিফ মাহমুদের বিস্ফোরক অভিযোগ

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেই বিএনপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।সোমবার

2026-08-31T20:47:44+00:00
2026-08-31T20:47:44+00:00
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
রাজনীতি
ওমরা শেষে দেশে ফিরেই বিএনপির বিরুদ্ধে আসিফ মাহমুদের বিস্ফোরক অভিযোগ
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৮:৪৭ পিএম 
বিমানবন্দরে সংবাদ সম্মেলনে কথা বলছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত
পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেই বিএনপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (৩১ আগস্ট) সকালে ওমরা শেষে দেশে ফিরে বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় আসার পর আবারও বিভিন্ন খাতে ‘সিন্ডিকেট’ সক্রিয় হয়ে উঠেছে। এর প্রভাব পড়েছে সৌদি আরবের বিমান টিকিটের বাজারেও।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সৌদি আরবের টিকিটের দাম তুলনামূলক কম ছিল। কিন্তু বিএনপি আসার পর আবারও সিন্ডিকেট সক্রিয় হওয়ায় টিকিটের দাম বেড়ে গেছে।

এ সময় দেশের গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়েও কথা বলেন এনসিপির এই নেতা। তিনি দাবি করেন, নির্বাচনের পর বিভিন্ন খাতে মূল্য বৃদ্ধি ও চাঁদাবাজির প্রবণতা বেড়েছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রায় চাপ আরও বাড়ছে।

আসিফ মাহমুদ দ্রুত এসব সংকট থেকে জনগণকে মুক্ত করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

এদিকে ‘মক্কা প্যাক্ট’ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি। তবে এ বিষয়ে দলের একটি উপকমিটি বিশেষভাবে কাজ করছে এবং বিষয়টি পর্যবেক্ষণ করছে।

ওমরা পালন শেষে দেশে ফিরে বিমানবন্দরে দেওয়া বক্তব্যে আসিফ মাহমুদের বিএনপিবিরোধী এসব অভিযোগকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: