আওয়ামী লীগকে মাইনাস করে সংসদ! এবার আইপিইউর দ্বারস্থ দলটি

অনলাইন ডেস্ক

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে আওয়ামী লীগকে ‘মাইনাস’ করে দেওয়া হয়েছে—এমন অভিযোগ নিয়ে আন্তর্জাতিক সংস্থা ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) দ্বারস্থ

2026-08-31T20:17:31+00:00
2026-08-31T20:17:31+00:00
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
রাজনীতি
আওয়ামী লীগকে মাইনাস করে সংসদ! এবার আইপিইউর দ্বারস্থ দলটি
অনলাইন ডেস্ক
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৮:১৭ পিএম 
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে আওয়ামী লীগকে ‘মাইনাস’ করে দেওয়া হয়েছে—এমন অভিযোগ নিয়ে আন্তর্জাতিক সংস্থা ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) দ্বারস্থ হয়েছে দলটি।

আইপিইউর মহাসচিব অ্যান্ডা ফিলিপের কাছে এ অভিযোগ জমা দেওয়ার তথ্য সামনে এসেছে সোমবার (৩১ আগস্ট)। তিন দিনের সফরে বাংলাদেশে আসা আইপিইউ প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবন পরিদর্শন এবং সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিষয়টি উঠে আসে।

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম ও বিরোধীদলীয় সংসদ সদস্য আকতার হোসেন যৌথ ব্রিফিংয়ে জানান, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ অভিযোগ করেছে—তাদের বাদ দিয়েই বা ‘মাইনাস’ করেই ত্রয়োদশ জাতীয় সংসদ গঠন করা হয়েছে।

বিরোধীদলীয় সংসদ সদস্য আকতার হোসেন বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে আইপিইউর কাছে দেশে সংসদীয় গণতন্ত্র বহাল থাকার তথ্য উপস্থাপন করত। বর্তমানে দেশ ছেড়ে যাওয়ার পর তারাই উল্টো সংসদ নির্বাচন থেকে বাদ পড়ার অভিযোগ তুলেছে।

আইপিইউ প্রতিনিধি দলের কাছে সরকারের পক্ষ থেকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন সংস্কার কার্যক্রমের চিত্র তুলে ধরা হয়েছে। এর মধ্যে নতুন সংবিধান সংস্কার, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠন এবং সংসদে বিরোধী দলের মতামতকে গুরুত্ব দেওয়ার বিষয়গুলো বিশেষভাবে তুলে ধরা হয়।

আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের বাংলাদেশ সফরে সংসদীয় কূটনীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

সফরকালে প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের সংসদীয় কার্যক্রম ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন বিষয় অবহিত হন।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: