জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ: রিজভী

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের পর জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এসেছে উল্লেখ করে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এখন

2026-09-01T15:05:24+00:00
2026-09-01T15:05:24+00:00
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ: রিজভী
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৫ পিএম 
মঙ্গলবার রাজধানীর জিয়া উদ্যানে জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের পর জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এসেছে উল্লেখ করে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এখন বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখা। জনগণের প্রত্যাশা পূরণ, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং সাধারণ মানুষের সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে এই আস্থা ধরে রাখতে হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতা ও আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। এখন জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করাই দলের প্রধান দায়িত্ব। একই সঙ্গে নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন এবং জনগণের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার ওপর গুরুত্ব দেন তিনি।

রিজভী বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, দেশের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি ও আত্মনির্ভরশীলতার লক্ষ্য সামনে রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর নীতি, আদর্শ ও দর্শন ধারণ করেই বিএনপি এগিয়ে যাচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, শিক্ষা, সংস্কৃতি, বৈদেশিক ও অভ্যন্তরীণ নীতি এবং আইনশৃঙ্খলাসহ বিভিন্ন ক্ষেত্রে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর হাত ধরে দেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চার সুযোগ সৃষ্টি হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

এরশাদবিরোধী আন্দোলনের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর আপসহীন সংগ্রাম করেছেন। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং জনগণের কাছে দেওয়া অঙ্গীকার থেকে সরে যাননি।

তিনি আরও বলেন, খালেদা জিয়া কারাবন্দি থাকার সময় দলের নেতৃত্বের দায়িত্ব পালন করেন তারেক রহমান। তাঁর নেতৃত্বে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত দলকে সংগঠিত করা হয়। ২০১৮ সাল থেকে শুরু হওয়া আন্দোলন পরবর্তী সময়ে জুলাইয়ের গণঅভ্যুত্থানে রূপ নেয় বলেও দাবি করেন রিজভী।

খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরে তিনি বলেন, জীবনের শেষ সময় পর্যন্ত তিনি গণতন্ত্রের প্রতীক হয়ে ছিলেন। তাঁর সাহস, আদর্শ ও রাজনৈতিক দর্শন বিএনপিকে ভবিষ্যতেও পথ দেখাবে।

বর্তমান সরকারের কার্যক্রম প্রসঙ্গে রিজভী বলেন, জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে তারেক রহমান কাজ করে যাচ্ছেন। সামাজিক সুরক্ষা, উন্নয়ন ও উৎপাদন বাড়ানোর বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি সরকার নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে।

বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধু বাংলাদেশের নয়, বৈশ্বিক সংকটেরও অংশ। আন্তর্জাতিকভাবে জ্বালানি সরবরাহে বিঘ্নের প্রভাব বাংলাদেশেও পড়েছে।

রিজভী দাবি করেন, সংকট মোকাবিলায় সরকার অতিরিক্ত অর্থ বরাদ্দসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। মহেশখালীর একটি টার্মিনালের কারিগরি ত্রুটি মেরামতের পর গ্যাস রিগ্যাসিফিকেশন কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। সেপ্টেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেন তিনি।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার তুলে ধরে রিজভী বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত গণতান্ত্রিক চেতনা, জনগণের সামাজিক সুরক্ষা, দেশের উন্নয়ন ও উৎপাদন বাড়ানোর প্রতিশ্রুতি বাস্তবায়ন করাই এখন দলের প্রধান লক্ষ্য।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির ডা. ফরহাদ হালিম ডোনার, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: