ফরিদপুরে আন্তঃজেলা চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা

সারাদেশ

ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে আন্তঃজেলা চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ফরিদপুরের সদরপুর থানা-পুলিশ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে

2026-09-01T18:40:31+00:00
2026-09-01T18:40:31+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ফরিদপুরে আন্তঃজেলা চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪০ পিএম 
ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে আন্তঃজেলা চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ফরিদপুরের সদরপুর থানা-পুলিশ।

ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে আন্তঃজেলা চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ফরিদপুরের সদরপুর থানা-পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (৩১ আগস্ট) মাগুরা ও ফরিদপুরের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফরিদপুর কোতোয়ালি থানার শুভারামপুর গ্রামের খলিল মোল্যার ছেলে জামাল মোল্যা (৪৭), বরিশালের বাকেরগঞ্জ থানার গোমা গ্রামের মোতাহার তালুকদারের ছেলে মামুন তালুকদার (৫২), গোপালগঞ্জের মুকসুদপুর থানার খাদ্দারপাড়া গ্রামের মজিবর শেখের ছেলে ইমরান শেখ (২৪), সদরপুর থানার শৈলডুবী গ্রামের আক্কাস মোল্যার ছেলে রাশেদ ওরফে রাসেল মোল্যা (৩৩), মাগুরা সদরের সিতারামপুর গ্রামের খোকন বিশ্বাসের ছেলে টিটুল বিশ্বাস (৩৪), মাগুরার মোহাম্মদপুর থানার যশবন্তপুর গ্রামের চঞ্চল মোল্যার ছেলে রুবেল মোল্যা (২৪) এবং একই এলাকার হাফিজার মুন্সীর ছেলে জিহাদ মুন্সী (১৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট সকাল ১১টার দিকে সদরপুর উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর এলাকা থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি হয়। এ ঘটনায় অটোরিকশার মালিক রেজাউল করিম (২৭) সদরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির সূত্র ধরে সদরপুর থানা-পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় চোর চক্রের সদস্যদের অবস্থান শনাক্ত করে। পরে মাগুরা ও ফরিদপুর জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে চোরাই একটি ব্যাটারিচালিত অটোরিকশার খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা চুরির ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এই চুরির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: