আড়াই ঘণ্টা পর রাজশাহীর রেলযোগাযোগ স্বাভাবিক

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে

2026-09-01T13:33:22+00:00
2026-09-01T13:33:22+00:00
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
আড়াই ঘণ্টা পর রাজশাহীর রেলযোগাযোগ স্বাভাবিক
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৩ পিএম 
সংগৃহীত ছবি

প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ হোসেন।

এ ঘটনায় রাজশাহী রেলওয়ে স্টেশনে অপেক্ষমাণ ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের কয়েকটি ট্রেন প্রায় তিন ঘণ্টা বিলম্বে ছেড়ে যায়।

এর আগে সকাল ৭টার দিকে রাজশাহীর আড়ানী রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনের পাত ভেঙে যাওয়ায় সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাজশাহী রেলওয়ে স্টেশনে তিনটি আন্তনগর ট্রেনসহ বিভিন্ন স্টেশনে আরও তিনটি ট্রেন আটকা পড়ে। ফলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ হোসেন জানান, আড়ানী রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনের পাত ভেঙে যাওয়ায় রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস ও খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসসহ মোট ছয়টি ট্রেন আটকা পড়ে।

তিনি বলেন, রেললাইন মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আটকে থাকা ট্রেনগুলোও বিলম্বে গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। তবে রেললাইনের পাত কখন এবং কীভাবে ভেঙে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: