ইরানের হামলার ‘কঠোর জবাব’ দেবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার (৩১ আগস্ট)

2026-08-31T20:21:22+00:00
2026-08-31T20:21:22+00:00
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের হামলার ‘কঠোর জবাব’ দেবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৮:২১ পিএম 
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (৩১ আগস্ট) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ‘কঠোর আঘাত’ হানবে। হামলার জবাব দেওয়া হবে বলেও স্পষ্ট করেন তিনি।

ট্রাম্প দাবি করেন, ইরান থেকে ছোড়া বেশির ভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। তবে একটি ক্ষেপণাস্ত্রকে গুরুত্বপূর্ণ কোনো স্থাপনার জন্য হুমকি নয় বলে শনাক্ত করা হয়েছিল এবং সেটিকে আকাশসীমা দিয়ে যেতে দেওয়া হয় বলেও জানান তিনি।

এর আগে সোমবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করে, জর্ডানের কিং হুসেইন ও আজরাক বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ বিমানঘাঁটিতে বিস্ফোরক ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।

আইআরজিসির ভাষ্য, রবিবার হরমুজ প্রণালির লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবেই এ অভিযান চালানো হয়। ওই হামলার লক্ষ্য ছিল গুরুত্বপূর্ণ এই তেল পরিবহনপথে সমুদ্র মাইন স্থাপনের চেষ্টা ঠেকানো।

এদিকে ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়েও সংশয় প্রকাশ করেছেন ট্রাম্প। তার দাবি, তেহরান বৈঠকে বসতে চাইলেও ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাগুলো এখন আরও জোরালোভাবে কার্যকর হতে শুরু করেছে।

মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি হামলার মধ্যে ট্রাম্পের এই হুঁশিয়ারি নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি করেছে।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: