আমিরাতের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত আল মিনহাদ বিমানঘাঁটিতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান।

2026-08-31T17:50:48+00:00
2026-08-31T17:50:48+00:00
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
আমিরাতের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
আন্তর্জাতিক ডেস্ক
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৫:৫০ পিএম 
আমিরাতের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত আল মিনহাদ বিমানঘাঁটিতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সংবাদমাধ্যম মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৩১ আগস্ট) ভোরে সমন্বিতভাবে এই হামলা পরিচালনা করা হয়।

ইরানি সূত্রের দাবি, মার্কিন বাহিনীর সাম্প্রতিক একটি অভিযানে ইরানের লারাক দ্বীপে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনার জবাব হিসেবেই আল মিনহাদ ঘাঁটিকে লক্ষ্য করা হয়েছে। হামলায় মার্কিন সামরিক যান ও হেলিকপ্টারসহ গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ইরানের সামরিক বাহিনীর জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে আল মিনহাদ বিমানঘাঁটিকে বিদেশি সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ লজিস্টিক ও বিমান পরিবহন কেন্দ্র হিসেবে বর্ণনা করা হয়েছে। হামলার উদ্দেশ্য ছিল সেখানে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর বড় ধরনের ক্ষয়ক্ষতি সৃষ্টি করা—এমন দাবিও করা হয়েছে বিবৃতিতে।

তেহরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, আঞ্চলিক হুমকি পুরোপুরি মোকাবিলা না হওয়া পর্যন্ত এবং ইরানের ভৌগোলিক অখণ্ডতা সুরক্ষিত রাখতে দেশটির সশস্ত্র বাহিনী তাদের অবস্থান ধরে রাখবে।

বিবৃতিতে ইরান আরও সতর্ক করে বলেছে, তাদের ওপর সামরিক চাপ অব্যাহত থাকলে প্রতিটি প্রাণহানির জবাব দেওয়ার নীতি থেকে তারা সরে আসবে না।

সূত্র: মেহের নিউজ


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: