বন্যার পানিতে লাশের সারি, নেপালে মৃত ৯০৩; নিখোঁজ ৪২৪৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ২৪৭ জন। পানির তীব্র

2026-08-31T15:02:58+00:00
2026-08-31T15:02:58+00:00
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
বন্যার পানিতে লাশের সারি, নেপালে মৃত ৯০৩; নিখোঁজ ৪২৪৭
আন্তর্জাতিক ডেস্ক
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৩:০২ পিএম 
সংগৃহীত ছবি
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ২৪৭ জন। পানির তীব্র স্রোতে ভেসে যাওয়া অনেকের মরদেহ বন্যাকবলিত এলাকা থেকে কয়েকশ কিলোমিটার দূরেও উদ্ধার করা হচ্ছে।

সোমবার (৩১ আগস্ট) নেপাল সরকারের সর্বশেষ তথ্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।

জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিআরআরএমএ) সকাল ৯টার হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, বন্যাকবলিত বিভিন্ন জেলা থেকে এখন পর্যন্ত ৯০৩টি মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।

এর মধ্যে সবচেয়ে বেশি ২৭২ জনের মরদেহ উদ্ধার হয়েছে চিতওয়ান জেলা থেকে। পূর্ব নবলপুরে ২০৭টি, পশ্চিম নবলপুরে ১৫১টি, নুয়াকোটে ৯৫টি, গোর্খায় ৬২টি, ধাদিংয়ে ৫৫টি, তানাহুনে ৩৭টি এবং রাসুয়ায় ২৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

বন্যার পর এখনো হাজারো মানুষের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নুয়াকোটে নিখোঁজ রয়েছেন ১ হাজার ৫৫৮ জন এবং রাসুয়ায় ৮৬৫ জন।

এ ছাড়া একটি জলবিদ্যুৎ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ৯৩৩ জন, ৫৯২ জন বিদেশি নাগরিক এবং বিদেশি পর্যটকদের সঙ্গে থাকা ১২৭ জন নেপালি নিখোঁজ রয়েছেন।

নিখোঁজদের মধ্যে ৮৩ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। তাদের মধ্যে নেপালি সেনাবাহিনীর ৪৫ জন, নেপাল পুলিশের ২৫ জন এবং সশস্ত্র পুলিশ বাহিনীর ১৩ জন সদস্য রয়েছেন।

যেভাবে ভয়াবহ বন্যার সৃষ্টি, গত বুধবার নেপাল-তিব্বত সীমান্তসংলগ্ন হিমালয় অঞ্চলে বিপুল পরিমাণ বরফ, পাথর ও মাটির ধস নদীতে পড়ে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যে বন্যার পানি ও ধ্বংসাবশেষ নদী উপত্যকা দিয়ে নেমে এসে বিস্তীর্ণ এলাকার বসতি, সড়ক, সেতু ও বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস করে।

ভয়াবহ স্রোতে মানুষ ও বিভিন্ন স্থাপনার ধ্বংসাবশেষ ভেসে যাওয়ায় দুর্গত এলাকার অনেক দূর থেকেও মরদেহ উদ্ধার করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বন্যায় এখন পর্যন্ত ২৬৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৫৬ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ছয়টি বিশেষায়িত সার্জারি চিকিৎসক দল কাজ করছে।

উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে ২০ হাজার ৮১৯ জন নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। দুর্গম এলাকাগুলোতে হেলিকপ্টারের মাধ্যমেও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

কর্তৃপক্ষের হিসাবে, এখন পর্যন্ত ১০ হাজার ৪৫১ জনকে উদ্ধার করা হয়েছে।

তবে উদ্ধার হওয়া মরদেহ সংরক্ষণ ও পরিচয় শনাক্ত করা নিয়ে নতুন করে সংকট তৈরি হয়েছে। বিভিন্ন জেলার ২১টি হাসপাতালে এখনো পরিচয় শনাক্ত না হওয়া মরদেহ রাখা হয়েছে।

নিখোঁজ ব্যক্তি ও শনাক্ত না হওয়া মরদেহের তথ্য নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ফেসবুক পেজ এবং নেপাল পুলিশের দুর্যোগবিষয়ক পোর্টালে প্রকাশ করা হচ্ছে।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: