বেতন দ্বিগুণ! কোন গ্রেডে কত টাকা—এক নজরে দেখুন

জাতীয়

সরকারি চাকরিজীবীদের জন্য এলো বড় সুখবর। বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখেই নতুন জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন করেছে সরকার। নতুন স্কেলে

2026-08-31T20:05:48+00:00
2026-08-31T20:05:48+00:00
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
বেতন দ্বিগুণ! কোন গ্রেডে কত টাকা—এক নজরে দেখুন
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৮:০৫ পিএম 
প্রতীকী ছবি
সরকারি চাকরিজীবীদের জন্য এলো বড় সুখবর। বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখেই নতুন জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন করেছে সরকার। নতুন স্কেলে প্রারম্ভিক মূল বেতন গ্রেডভেদে ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন দেওয়া হয়। পরে অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন বেতন কাঠামোর বিভিন্ন তথ্য জানানো হয়।

নতুন স্কেলে ১ম থেকে ১১তম গ্রেড পর্যন্ত প্রারম্ভিক মূল বেতন ১০০ শতাংশ করে বাড়ানো হয়েছে। এরপর ১২তম গ্রেড থেকে নিচের দিকে বেতন বৃদ্ধির হার ধাপে ধাপে বেড়ে সর্বোচ্চ ১৪২ শতাংশে পৌঁছেছে।

কোন গ্রেডে কত বেতন?

১ম গ্রেড: ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা।

২য় গ্রেড: ৬৬ হাজার থেকে ৭৬ হাজার ৪৯০ টাকা পর্যন্ত বেড়ে ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা।

৩য় গ্রেড: ৫৬ হাজার ৫০০ থেকে ৯৮ হাজার ৮০০ টাকা পর্যন্ত বেড়ে ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা।

৪র্থ গ্রেড: ৫০ হাজার থেকে ৯১ হাজার ২০০ টাকা পর্যন্ত বেড়ে ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা।

৫ম গ্রেড: ৪৩ হাজার থেকে ৬৯ হাজার ৮৫০ টাকা পর্যন্ত বেড়ে ৮৬ হাজার থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা।

৬ষ্ঠ গ্রেড: ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা পর্যন্ত বেড়ে ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা।

৭ম গ্রেড: ২৯ হাজার থেকে ৬৩ হাজার ৪১০ টাকা পর্যন্ত বেড়ে ৫৮ হাজার থেকে ১ লাখ ১২ হাজার ৮০০ টাকা।

৮ম গ্রেড: ২৩ হাজার থেকে ৫৫ হাজার ৪৭০ টাকা পর্যন্ত বেড়ে ৪৬ হাজার থেকে ১ লাখ ১০ হাজার ৮০০ টাকা।

৯ম গ্রেড: ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা পর্যন্ত বেড়ে ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা।

১০ম গ্রেড: ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা পর্যন্ত বেড়ে ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা।

১১তম গ্রেড: ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা পর্যন্ত বেড়ে ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা।

এই ১১টি গ্রেডে প্রারম্ভিক মূল বেতন বৃদ্ধির হার রাখা হয়েছে ১০০ শতাংশ।

নিচের গ্রেডে আরও বেশি বাড়ল বেতন

১২তম গ্রেডে প্রারম্ভিক বেতন বৃদ্ধির হার ১১৫ শতাংশ। বেতন ১১ হাজার ৩০০–২৭ হাজার টাকা থেকে বেড়ে ২৪ হাজার–৫৮ হাজার ৭০০ টাকা হয়েছে।

১৩তম গ্রেডে বৃদ্ধির হার ১১৮ শতাংশ। বেতন ১১ হাজার–২৬ হাজার ৫৯০ টাকা থেকে বেড়ে ২৪ হাজার–৫৮ হাজার টাকা হয়েছে।

১৪তম গ্রেডে বৃদ্ধির হার ১৩০ শতাংশ। বেতন ১০ হাজার ২০০–২৪ হাজার ৬৮০ টাকা থেকে বেড়ে ২০ হাজার ৫০০–৫৬ হাজার ৮০০ টাকা হয়েছে।

১৫তম গ্রেডে বৃদ্ধির হার ১৩৫ শতাংশ। বেতন ৯ হাজার ৭০০–২৩ হাজার ৪৯০ টাকা থেকে বেড়ে ২২ হাজার ৮০০–৫৫ হাজার ২০০ টাকা হয়েছে।

১৬তম গ্রেডেও বৃদ্ধির হার ১৩৫ শতাংশ। বেতন ৯ হাজার ৩০০–২২ হাজার ৪৯০ টাকা থেকে বেড়ে ২১ হাজার ৯০০–৫২ হাজার ৯০০ টাকা হয়েছে।

১৭তম গ্রেডে বৃদ্ধির হার ১৩৮ শতাংশ। বেতন ৯ হাজার–২১ হাজার ৮০০ টাকা থেকে বেড়ে ২১ হাজার ৪০০–৫১ হাজার ৯০০ টাকা হয়েছে।

১৮তম গ্রেডে বৃদ্ধির হার ১৩৯ শতাংশ। বেতন ৮ হাজার ৮০০–২১ হাজার ৩১০ টাকা থেকে বেড়ে ২১ হাজার–৫০ হাজার ৯০০ টাকা হয়েছে।

১৯তম গ্রেডে বৃদ্ধির হার ১৪১ শতাংশ। বেতন ৮ হাজার ৫০০–২০ হাজার ৫৭০ টাকা থেকে বেড়ে ২০ হাজার ৫০০–৪৯ হাজার ৬০০ টাকা হয়েছে।

সবশেষে ২০তম গ্রেডে প্রারম্ভিক মূল বেতন বৃদ্ধির হার সর্বোচ্চ ১৪২ শতাংশ। এ গ্রেডে ৮ হাজার ২৫০–২০ হাজার ১০ টাকা থেকে বেতন বেড়ে ২০ হাজার–৪৮ হাজার ৮০০ টাকা হয়েছে।

সর্বোচ্চ সুবিধা নিচের গ্রেডে

নতুন বেতন কাঠামোয় দেখা যাচ্ছে, উচ্চতর গ্রেডগুলোতে প্রারম্ভিক মূল বেতন দ্বিগুণ করা হলেও নিচের গ্রেডগুলোর কর্মচারীদের ক্ষেত্রে বৃদ্ধির হার আরও বেশি রাখা হয়েছে। ২০তম গ্রেডে প্রারম্ভিক বেতন বৃদ্ধির হার ১৪২ শতাংশ, যা নতুন স্কেলে সর্বোচ্চ।

অর্থাৎ নতুন জাতীয় বেতনস্কেল ২০২৬ কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের গ্রেডভেদে মূল বেতনে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: