সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার (৩১ আগস্ট) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নতুন বেতন কাঠামো ও সংশ্লিষ্ট সুবিধা নির্ধারণের প্রস্তাব অনুমোদন করা হয়। তবে অনুমোদিত কাঠামোর বিস্তারিত বাস্তবায়ন পদ্ধতি ও ভাতাসংক্রান্ত তথ্য পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, নতুন পে-স্কেলে গ্রেড-১-এর মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা এবং গ্রেড-২০-এর মূল বেতন ২০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব অনুমোদিত হয়েছে। নতুন বেতন কাঠামোর আর্থিক সুবিধা ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনাও রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন পে-স্কেল বাস্তবায়নে শিগগিরই প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে।
অষ্টম পে-স্কেল চালুর প্রায় এক দশক পর নবম পে-স্কেল অনুমোদন পাওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বস্তি ফিরেছে।