ভোটের মাঠ প্রস্তুত, স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এরই মধ্যে প্রকাশ করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। তালিকা

2026-08-31T15:18:19+00:00
2026-08-31T15:18:19+00:00
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ভোটের মাঠ প্রস্তুত, স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৩:১৮ পিএম 
সংগৃহীত ছবি
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এরই মধ্যে প্রকাশ করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। তালিকা অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন ভোটার।

সোমবার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

ইসি সচিব জানান, চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদেরও হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

এর আগে গত ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। ওই সময় ইসি সচিব জানিয়েছিলেন, হালনাগাদ কার্যক্রমে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন। তখন মোট ভোটার ছিল ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন।

ইসি জানিয়েছে, ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী খসড়া তালিকা প্রকাশের পর ভোটারদের দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন করার সুযোগ দেওয়া হয়। ফরম-৬-এর মাধ্যমে দাবি, ফরম-৭-এর মাধ্যমে আপত্তি এবং ফরম-৮-এর মাধ্যমে সংশোধনের আবেদন নেওয়া হয়েছে।

ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২৪ আগস্ট পর্যন্ত এসব আবেদন গ্রহণ করা হয়। পরে ২৭ আগস্টের মধ্যে আবেদনগুলো নিষ্পত্তি করা হয়। সংশ্লিষ্ট সিদ্ধান্ত ২৮ আগস্টের মধ্যে ভোটার তালিকায় যুক্ত করার পর সোমবার হালনাগাদ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলো।

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরুর পরিকল্পনা

নির্বাচন কমিশন আগামী সেপ্টেম্বর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করে নভেম্বর থেকে ভোটগ্রহণ শুরু করার পরিকল্পনা করছে।

ইসি সূত্রে জানা গেছে, ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ইউনিয়ন পরিষদ ও পৌরসভার নির্বাচন আগে আয়োজনের বিষয়ে প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে।

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে আরও এক ধাপ এগিয়ে গেল নির্বাচন কমিশন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: