মক্কা প্রতিরক্ষা জোটে যোগদানে ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের সম্ভাব্য অন্তর্ভুক্তি নিয়ে সৌদি আরব ও তুরস্কের ইতিবাচক মনোভাব রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

2026-08-30T18:23:01+00:00
2026-08-30T18:23:01+00:00
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
জাতীয়
মক্কা প্রতিরক্ষা জোটে যোগদানে ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভোরের ডাক ডেস্ক
রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৬:২৩ পিএম 
মক্কা প্রতিরক্ষা জোটে যোগদানে ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের সম্ভাব্য অন্তর্ভুক্তি নিয়ে সৌদি আরব ও তুরস্কের ইতিবাচক মনোভাব রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে এই জোটে বাংলাদেশের যুক্ত হওয়ার ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ঝুঁকি দেখছে না সরকার বলেও জানিয়েছেন তিনি।

রোববার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে হুমায়ুন কবির বলেন, সৌদি আরব ও তুরস্কের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। বাংলাদেশের দৃষ্টিতেও জোটটিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে আপাতত কোনো ঝুঁকি চিহ্নিত হয়নি।

এদিকে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক বর্তমানে সর্বোচ্চ পর্যায়ের কৌশলগত অবস্থানে রয়েছে। এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে এসব সংলাপের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।

হুমায়ুন কবির বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের কৌশলগত সম্পর্কের ধারাবাহিকতায় নিয়মিত যোগাযোগ ও আলোচনার পরিসর বাড়ানো হচ্ছে। কূটনৈতিক ও প্রতিরক্ষা পর্যায়ের সংলাপের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হবে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: